শনিবার তিন প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল নেত্রী
কলকাতা, ২৭ মার্চ (হি. স.) : ফের জেলা সফরে শনিবার বেরোচ্ছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি তিনটি নির্বাচনী জনসভায় যোগদান করবেন এবং দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন। ​সূচি অনুযায়ী, প্রথম জনসভাটি অনুষ্ঠিত হব
শনিবার তিন প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল নেত্রী


কলকাতা, ২৭ মার্চ (হি. স.) : ফের জেলা সফরে শনিবার বেরোচ্ছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি তিনটি নির্বাচনী জনসভায় যোগদান করবেন এবং দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন।

​সূচি অনুযায়ী, প্রথম জনসভাটি অনুষ্ঠিত হবে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের খান্দরা ফুটবল ময়দানে। এখানে তিনি দলের প্রার্থী কালোবরণ মন্ডলের সমর্থনে প্রচার অভিযান চালাবেন। উল্লেখ্য, এর আগের দিন তিনি পাণ্ডবেশ্বরে যেখানে প্রচার শেষ করেছিলেন, সেখান থেকেই শনিবার দুপুর ১২টায় তাঁর প্রথম জনসভা শুরু হবে।

​এরপর তিনি সরাসরি চলে যাবেন প্রতিবেশী জেলা পুরুলিয়াতে। রঘুনাথপুরের ইনানপুর ফুটবল মাঠে দুপুর ১.১৫ মিনিটে দলীয় প্রার্থী হাজারী বাউরীর সমর্থনে তিনি বক্তব্য রাখবেন। এদিনের তৃতীয় কর্মসূচি অনুযায়ী, পুরুলিয়া জেলার কাশীপুরে দুপুর আড়াইটে নাগাদ সেবাব্রতী সঙ্ঘের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। সেখানে দলীয় প্রার্থী সৌমেন বেলথরিয়ার সমর্থনে তাঁর প্রচার করার কথা রয়েছে।

​প্রসঙ্গতঃ, তৃণমূল কংগ্রেসের তরফে ‘আবার জিতবে বাংলা’ স্লোগানকে সামনে রেখে জোরদার প্রচার চালানো হচ্ছে। যে লড়ছে সবার ডাকে, সেই জেতাবে বাংলা মাকে —এই বার্তাকে পাথেয় করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ময়দানে সরব হয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande