
গোয়ালিয়র, ২৭ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় ধাক্কা মারল একটি স্করপিও গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও ৪ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোররাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রের জৈন মন্দিরে কাছে বাসস্ট্যান্ডে। সিএসপি অতুল কুমার সোনি বলেছেন, ভোররাত ৩টে নাগাদ আমরা খবর পাই, জৈন মন্দিরের কাছে অটোতে ধাক্কা মারে একটি স্করপিও গাড়ি। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন। তাঁরা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। গাড়ির ধাক্কায় অটোটি ভেঙে তুবড়ে গিয়েছে।
পুলিশ জানিয়েছে, একটি পরিবারের সদস্যরা শীতলা মাতা মন্দির থেকে ফিরছিলেন। সেই সময় বাসস্ট্যান্ডে, তাঁরা যে অটোতে ছিলেন, সেই অটোয় একটি স্করপিও গাড়ি ধাক্কা মারে। স্করপিও গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে; চালক বাসস্ট্যান্ডে অটোতে ধাক্কা মেরে পালিয়ে যায়। জৈন মন্দিরের কাছে অটো ও গাড়ির মধ্যে সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ