নয়ডায় বিশাল মেগা মার্টে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির প্রচুর
নয়ডা, ২৭ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় ভয়াবহ আগুন লাগল একটি বেসরকারি বহুতলে। শুক্রবার ভোরে সেক্টর ৪৯ থানার অন্তর্গত সেক্টর ৭৬ মেট্রো স্টেশনের কাছে অবস্থিত বিশাল মেগা মার্টে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের প্রায়
নয়ডায় বিশাল মেগা মার্টে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির প্রচুর


নয়ডা, ২৭ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় ভয়াবহ আগুন লাগল একটি বেসরকারি বহুতলে। শুক্রবার ভোরে সেক্টর ৪৯ থানার অন্তর্গত সেক্টর ৭৬ মেট্রো স্টেশনের কাছে অবস্থিত বিশাল মেগা মার্টে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের প্রায় ১৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এলেও, ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

নয়ডার মুখ্য দমকল আধিকারিক (সিএফও) প্রদীপ কুমার বলেন, শুক্রবার ভোর সাড়ে ৪টে নাগাদ সেক্টর ৪৯ থানা এলাকার অন্তর্গত সেক্টর ৭৬ মেট্রো স্টেশনের কাছে বিশাল মেগা মার্টে আগুন লাগে। আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখছেন দমকল কর্মীরা। বিধ্বংসী আগুনে বহুতলটি প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande