মিয়ামি ওপেন ২০২৬: সিনার সহজেই টিয়াফোকে হারিয়ে সেমিফাইনালে
মিয়ামি, ২৭ মার্চ (হি.স.) : বিশ্বের দুই নম্বর টেনিস তারকা জ্যানিক সিনার বৃহস্পতিবার স্বাগতিক ফেভারিট ফ্রান্সেস টিয়াফোকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে মায়ামি ওপেনের সেমিফাইনালে চলে গেলেন। আর এই জয়ে ইন্ডিয়ান ওয়েলসে জয়ের পর ''সানশাইন ডাবল'' জয়ের দৌড়
মিয়ামি ওপেন ২০২৬: সিনার সহজেই টিয়াফোকে হারিয়ে সেমিফাইনালে


মিয়ামি, ২৭ মার্চ (হি.স.) : বিশ্বের দুই নম্বর টেনিস তারকা জ্যানিক সিনার বৃহস্পতিবার স্বাগতিক ফেভারিট ফ্রান্সেস টিয়াফোকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে মায়ামি ওপেনের সেমিফাইনালে চলে গেলেন। আর এই জয়ে ইন্ডিয়ান ওয়েলসে জয়ের পর 'সানশাইন ডাবল' জয়ের দৌড়ে নিজেকে এগিয়ে নিয়ে গেলেন। এদিন সিনারকে জয় পেতে তেমন বেগ পেতে হয়নি, নিজের সার্ভে মাত্র নয়টি পয়েন্ট হারানোর পর তিনি ৭১ মিনিটে জয় নিশ্চিত করেন। এর মাধ্যমে তিনি কেরিয়ারে চতুর্থবারের মতো মায়ামিতে শেষ চারে পৌঁছালেন এবং মাস্টার্স ১০০০ পর্যায়ে টানা সেট জেতার রেকর্ড ৩০-এ উন্নীত করলেন। সিনার পরবর্তী রাউন্ডে তৃতীয় বাছাই আলেকজান্ডার জভেরেভ অথবা ১৮–তম বাছাই ফ্রান্সিসকো সেরুন্দোলোর মুখোমুখি হবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande