চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল
বেরগামো,২৭ মার্চ (হি.স.): ইউরোপিয়ান প্লে–অফের সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই জয়ে তারা বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল। বেরগামোর স্তাদিও দি বেরগামো-তে বৃহস্পতিবার রাতের
চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা  বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল


বেরগামো,২৭ মার্চ (হি.স.): ইউরোপিয়ান প্লে–অফের সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই জয়ে তারা বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল।

বেরগামোর স্তাদিও দি বেরগামো-তে বৃহস্পতিবার রাতের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইতালি। কিন্তু একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোল পাইনি। অবশেষে ৫৬ মিনিটে ডেথলক ভাঙেন সান্দ্রো তোনালি। পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ২৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ময়জে কিন, এবং তাতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।

এই জয়ে প্লে–অফের ফাইনালে উঠে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল ইতালি। আগামী ৩১ মার্চ ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ম্যাচ জিতলেই ২০১৪ সালের পর আবার আমেরিকা বিশ্বকাপ টিকিট নিশ্চিত করবে আজ্জুরিরা।

এদিকে পাথ ‘এ’র অন্য সেমিফাইনালে ওয়েলসকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বসনিয়া। যারা ইতালির সঙ্গে ৩১ মার্চ ফাইনাল খেলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande