নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির গ্রেফতারির প্রতিবাদে কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু
কাঠমান্ডু, ২৮ মার্চ (হি.স.): নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গ্রেফতারির প্রতিবাদে শনিবার রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু হয়। ওলির দলের কর্মী ও সমর্থকরা রাজধানীতে ''জেন জি'' আন্দোলন নিয়ে তদন্তের জন্য গঠিত কমিশনের রিপোর্টের প্রতিল
কেপি শর্মা অলির গ্রেফতারের প্রতিবাদে কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু


কাঠমান্ডু, ২৮ মার্চ (হি.স.): নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গ্রেফতারির প্রতিবাদে শনিবার রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু হয়। ওলির দলের কর্মী ও সমর্থকরা রাজধানীতে 'জেন জি' আন্দোলন নিয়ে তদন্তের জন্য গঠিত কমিশনের রিপোর্টের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানান।

ইউএমএল-এর কেন্দ্রীয় কার্যালয় চ্যাসলের কাছে কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই সময় তাঁরা কার্কি কমিশনের রিপোর্টের প্রতিলিপি পুড়িয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন। এই এলাকায় পুলিশের উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য।

উল্লেখ্য, 'জেন জি' আন্দোলনের তদন্তের জন্য সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ আদালতের প্রাক্তন চেয়ারম্যান গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছিল। নির্বাচনের পর গঠিত বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন বর্তমান সরকার গতকালই কার্কি কমিশনের রিপোর্ট কার্যকর করার সিদ্ধান্ত নেয়। সরকার গঠনের প্রথম দিনেই এই রিপোর্ট কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ার পরপরই প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande