
বাসেল,২৮ মার্চ (হি.স.) : শুক্রবার অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে জার্মানির ফরোয়ার্ড ফ্লোরিয়ান উইর্টজ দুটি গোল করে দলকে জয় পেতে বড় ভূমিকা নেন। যার মধ্যে ৮৬ মিনিটের তার জয়সূচক গোলটিও ছিল। সেই সঙ্গে আরও দুটি গোলে সহায়তা করেন তিনি। দুইবার পিছিয়ে পড়েও জার্মানি স্বাগতিক সুইজারল্যান্ডকে ৪-৩ গোলে পরাজিত করে। এই ম্যাচের মাধ্যমে দুটি দলই তাদের বিশ্বকাপের প্রস্তুতি অব্যাহত রেখেছে। সুইজারল্যান্ড, যারা কাতার, সহ-আয়োজক কানাডা এবং প্লে-অফ স্পট বিজয়ীর সাথে বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে রয়েছে। বিশ্বকাপের গ্রুপ ‘ই’-তে জার্মানিকে ইকুয়েডর, কুরাকাও এবং আইভরি কোস্টের সঙ্গে রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি