প্রথম ব্রিটিশ অলিম্পিক মহিলা স্বর্ণপদক বিজয়ী মেরি র্যান্ড ৮৬ বছর বয়সে মারা গেলেন
লন্ডন, ২৮ মার্চ (হি.স.) : প্রাক্তন অলিম্পিক লং জাম্প চ্যাম্পিয়ন এবং প্রথম ব্রিটিশ মহিলা হিসেবে এক অলিম্পিকে তিনটি পদক জয়ী মেরি র্যান্ড ৮৬ বছর বয়সে মারা গেলেন। ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে র্যান্ড লং জাম্পে স্বর্ণ, পেন্টাথলনে রৌপ্য এবং ৪x১০০ মিটার
প্রথম ব্রিটিশ অলিম্পিক মহিলা স্বর্ণপদক বিজয়ী মেরি র্যান্ড ৮৬ বছর বয়সে মারা গেলেন


লন্ডন, ২৮ মার্চ (হি.স.) : প্রাক্তন অলিম্পিক লং জাম্প চ্যাম্পিয়ন এবং প্রথম ব্রিটিশ মহিলা হিসেবে এক অলিম্পিকে তিনটি পদক জয়ী মেরি র্যান্ড ৮৬ বছর বয়সে মারা গেলেন। ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে র্যান্ড লং জাম্পে স্বর্ণ, পেন্টাথলনে রৌপ্য এবং ৪x১০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। “অলিম্পিক চ্যাম্পিয়ন মেরি র্যান্ডের মৃত্যু সংবাদে টিম জিবি গভীরভাবে শোকাহত,” শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ইউকে অ্যাথলেটিক্স। র্যান্ড মাত্র ১৭ বছর বয়সে পেন্টাথলনে তাঁর প্রথম ব্রিটিশ রেকর্ড গড়েন এবং এর কয়েক সপ্তাহ পরেই কার্ডিফে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে লং জাম্পে রৌপ্য পদক জিতে প্রধান কোনও চ্যাম্পিয়নশিপে তাঁর অভিষেক হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande