জন্মশতবার্ষিকীতে এমসিএ জাদুঘরে ফলক স্থাপন ভারতের প্রাক্তন অধিনায়ক পলি উমরিগারের
মুম্বই, ২৮ মার্চ (হি.স.) : ভারতের প্রাক্তন খেলোয়াড় পলি উমরিগারের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুম্বইয়ের এমসিএ জাদুঘরে শনিবার একটি স্মারক ফলক উন্মোচন করেন বিসিসিআই ও আইসিসির প্রাক্তন সভাপতি শারদ পাওয়ার। এই ফলকটি সেই কিংবদন্তিকে শ্রদ্ধা জানায়, যিনি ১
জন্মশতবার্ষিকীতে এমসিএ জাদুঘরে ফলক স্থাপন ভারতের প্রাক্তন অধিনায়ক পলি উমরিগারের


মুম্বই, ২৮ মার্চ (হি.স.) : ভারতের প্রাক্তন খেলোয়াড় পলি উমরিগারের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুম্বইয়ের এমসিএ জাদুঘরে শনিবার একটি স্মারক ফলক উন্মোচন করেন বিসিসিআই ও আইসিসির প্রাক্তন সভাপতি শারদ পাওয়ার।

এই ফলকটি সেই কিংবদন্তিকে শ্রদ্ধা জানায়, যিনি ১৯৪৮ থেকে ১৯৬২ সালের মধ্যে ৫৯টি টেস্ট খেলেছেন এবং তার মধ্যে আটটিতে ভারতের অধিনায়কত্ব করেছেন। যিনি খেলোয়াড় ও প্রশাসক উভয় হিসেবেই ক্রিকেটের জন্য বিশেষ অবদান রেখেছেন।

“ভারতীয় ক্রিকেটে পলি উমরিগারের অবদান সত্যিই বিশাল, এবং তাঁর জন্মশতবর্ষে তাঁর কীর্তিকে সম্মান জানানো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়,” বলেছেন এমসিএ সভাপতি অজিঙ্ক্য নায়েক।

“এমসিএ শারদ পাওয়ার ক্রিকেট জাদুঘরের এই স্মারক স্থাপনাটি তাঁর অসাধারণ কৃতিত্ব এবং খেলার উপর স্থায়ী প্রভাবের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি,” তিনি আরও বলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande