শ্রীভূমিতে ইভিএম-এর দ্বিতীয় রেন্ডমাইজেশন সম্পন্ন
শ্রীভূমি (অসম), ২৯ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমির চারটি বিধানসভা আসনের রিটার্নিং অফিসার ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে আজ রবিবার শ্রীভূমিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলির (ইভিএম) দ্বিতীয় রেন্ডমাইজ
শ্রীভূমিতে ইভিএম-এর দ্বিতীয় রেন্ডমাইজেশন সম্পন্ন


শ্রীভূমি (অসম), ২৯ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমির চারটি বিধানসভা আসনের রিটার্নিং অফিসার ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে আজ রবিবার শ্রীভূমিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলির (ইভিএম) দ্বিতীয় রেন্ডমাইজেশন সম্পন্ন হয়েছে।

পোলিং স্টেশনগুলিতে ইভিএম বরাদ্দের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যে এই প্রক্রিয়াটি কঠোর নজরদারির মধ্যে সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় ১২৩ উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের রিটার্নিং অফিসার এল খিংতে, ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার রিটার্নিং অফিসার জয়ন্ত বরা, ১২৫ পাথারকান্দি বিধানসভার রিটার্নিং অফিসার সপ্ততি এন্দো, ১২৬ রামকৃষ্ণনগর বিধানসভার রিটার্নিং অফিসার নিলোৎপল পাঠক, ইলেকশন অফিসার রৌসিনুল আলম ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে রেন্ডমাইজেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এখানে যে কোনও ধরনের পক্ষপাতের সম্ভাবনাকে দূর করে কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে মেশিন বরাদ্দ নিশ্চিত করা হয়। রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি প্রক্রিয়াটির প্রতি আস্থা আরও বাড়িয়েছে এবং স্বচ্ছ নির্বাচন পরিচালনায় প্রশাসনের প্রতিশ্রুতিকে দৃঢ় করেছে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বরাদ্দকৃত ইভিএমগুলির বিস্তারিত তালিকা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক দলগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হয়। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande