
মুম্বই, ২৯ মার্চ (হি.স.) : মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চতুর্থ আসরের জন্য সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রাবিচান্দ্রান অশ্বিন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা প্রথম ক্রিকেটার হিসেবে আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার অপেক্ষায় এই স্পিন গ্রেট।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ও দেশের ঘরোয়া ক্রিকেটে সক্রিয় পুরুষ ক্রিকেটাররা দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পান না। সেই বাধা নেই ৩৯ বছর বয়সী অশ্বিনের।
কারণ,২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং চেন্নাই সুপার কিংস থেকে প্রত্যাবর্তনের পর ২০২৫ আসরের পর আইপিএল থেকে অবসর নেন অশ্বিন। সম্প্রতি ডালাস-ফোর্ট ওয়ার্থে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি