ইভিএম–ভিভিপ্যাট সংরক্ষণ, স্ট্রংরুম ও ডিসপ্যাচ সেন্টার পরিদর্শন জেলাশাসকের
হাইলাকান্দি (অসম), ২৯ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হাইলাকান্দি জেলায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এই প্রেক্ষিতে জেলা নির্বাচন আধিকারিক ও জেলাশাসক অভিষেক জৈন আজ রবিবার সরকারি ভিএম এইচএস স্কুল পরিদর্শন করেছেন। ইলেকশন
স্ট্রংরুম ও ডিসপ্যাচ সেন্টার পরিদর্শন জেলাশাসক অভিষেক জৈনের


হাইলাকান্দি (অসম), ২৯ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হাইলাকান্দি জেলায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এই প্রেক্ষিতে জেলা নির্বাচন আধিকারিক ও জেলাশাসক অভিষেক জৈন আজ রবিবার সরকারি ভিএম এইচএস স্কুল পরিদর্শন করেছেন।

ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী ইভিএম ও ভিভিপ্যাট সংরক্ষণের জন্য নির্ধারিত ‘স্ট্রং রুম’ এবং ডিসপ্যাচ সেন্টারের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেছেন জেলা নির্বাচন আধিকারিক অভিষেক। পরিদর্শনকালে তিনি নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষণ সংক্রান্ত প্রটোকল এবং সামগ্রিক বিধি-পালনের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।

নির্বাচনী সামগ্রীর নিরাপদ হেফাজত নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা যথাযথভাবে কার্যকর করা হচ্ছে কিনা, সে বিষয়েও তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জৈন জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নিশ্চিত ন্যূনতম সুবিধার প্রস্তুতি খতিয়ে দেখেছেন। পরিদর্শনের সময় তিনি পানীয় জল, বিদ্যুৎ, স্যানিটেশন, র্যা ম্প এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা সহ ভোটারদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা হচ্ছে কি না, তা পরীক্ষা করেন।

আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রতিটি ক্ষেত্রে কঠোরভাবে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে চলা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande