বিশ্বকাপের শেষ ধাপে টিকিট বিক্রির সময় ঘোষণা করলো ফিফা
জুরিখ, ২৯ মার্চ (হি.স.) : শনিবার রাতে বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রির সময় ঘোষণা করেছে ফিফা। এই ধাপে টিকিট বিক্রি শুরু হবে ১ এপ্রিল থেকে, চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত। বিশ্বকাপ চলাকালীন টিকিট বিক্রি হওয়ায় একদিনে একাধিক টিকিট অ্যাভেইলেভন হওয়ার
বিশ্বকাপের শেষ ধাপে টিকিট বিক্রির সময় ঘোষণা করলো ফিফা


জুরিখ, ২৯ মার্চ (হি.স.) : শনিবার রাতে বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রির সময় ঘোষণা করেছে ফিফা। এই ধাপে টিকিট বিক্রি শুরু হবে ১ এপ্রিল থেকে, চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত। বিশ্বকাপ চলাকালীন টিকিট বিক্রি হওয়ায় একদিনে একাধিক টিকিট অ্যাভেইলেভন হওয়ার সম্ভাবনা আছে। আসন্ন মেগা ইভেন্টের ১০৪ ম্যাচের সবকটিই হাউসফুল হবে বলে প্রত্যাশা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।

এখনও পর্যন্ত কয়েক ধাপে টিকিট ছেড়েছিল ফিফা। যেখানে সব টিকিটই বিক্রি হয়ে গেছে। এরপরও অসংখ্য টিকিটের চাহিদা এসেছে ফিফার কাছে। যে কারণে ফিফা সভাপতি এবারের বিশ্বকাপের টিকিটের চাহিদা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন এবার চাহিদা একসঙ্গে এক হাজার বছরের বিশ্বকাপের সমান। যদিও আমেরিকা,কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের টিকিট মূল্য নির্ধারণ নীতির কারণে ফিফাকে পড়তে হয়েছে সমালোচনার মুখে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande