রবিবার দিনভর প্রচারে ফিরহাদ হাকিম
কলকাতা, ২৯ মার্চ (হি. স.) : রবিবার ছুটির দিনে নিজের কেন্দ্রে (কলকাতা বন্দর) প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। এদিন তিনি এই কেন্দ্রের বিভিন্ন প্রান্ত ঘুরেছেন। দলের কর্মী ও সমর্থকরা যোগদান করেন তাঁর সঙ্গে প্রচারে। প্রথম দফায় এদিন
কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থী ভোটপ্রচারে


কলকাতা, ২৯ মার্চ (হি. স.) : রবিবার ছুটির দিনে নিজের কেন্দ্রে (কলকাতা বন্দর) প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। এদিন তিনি এই কেন্দ্রের বিভিন্ন প্রান্ত ঘুরেছেন। দলের কর্মী ও সমর্থকরা যোগদান করেন তাঁর সঙ্গে প্রচারে। প্রথম দফায় এদিন কলকাতা পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ড থেকে প্রচার অভিযান শুরু করেন। হনুমান মন্দির থেকে এদিনের প্রচার পর্ব আরম্ভ করেন তিনি। ভোটারদের সঙ্গে কথাবার্তা বলেন। পাশাপাশি এদিন সকালের দিকে মুখ্যমন্ত্রীর হয়ে ৮২ নম্বর ওয়ার্ডে প্রচার সভায় যোগ দেন। এরপর বিকালে আবার নিজের নির্বাচনী প্রচার করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande