হাইলাকান্দিতে নির্বাচনী প্রস্তুতি তদারকি সাধারণ পর্যবেক্ষকের
হাইলাকান্দি (অসম), ২৯ মাৰ্চ (হি.স.) : হাইলাকান্দি জেলার ১২১ নম্বর হাইলাকান্দি ও ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া বিধানসভা সমষ্টিতে নির্বাচনী প্রস্তুতি তদারকির জন্য সাধারণ পর্যবেক্ষক জি বিরাপান্ডিয়ান ১৮ মার্চ থেকে হাইলাকান্দিতে অবস্থান করছেন। তিনি জেলার
হাইলাকান্দিতে সাধারণ পর্যবেক্ষক


হাইলাকান্দি (অসম), ২৯ মাৰ্চ (হি.স.) : হাইলাকান্দি জেলার ১২১ নম্বর হাইলাকান্দি ও ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া বিধানসভা সমষ্টিতে নির্বাচনী প্রস্তুতি তদারকির জন্য সাধারণ পর্যবেক্ষক জি বিরাপান্ডিয়ান ১৮ মার্চ থেকে হাইলাকান্দিতে অবস্থান করছেন। তিনি জেলার বিভিন্ন পোলিং স্টেশন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।

১৮ মার্চ হাইলাকান্দিতে পৌঁছার পরই তিনি শহরের ইন্দ্রকুমারী গার্লস হাই স্কুল পরিদর্শন করেন। একই দিনে জনগণ ও রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং নির্বাচনী প্রস্তুতি, আইন-শৃঙ্খলা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে জেলা আয়ুক্ত, সিনিয়র পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।, ১৯ মার্চ, তিনি ১২১ নং হাইলাকান্দি সমষ্টির ৮২৭ নম্বর আনোয়ারপার এল.পি. স্কুল পরিদর্শন করেন এবং শহরে এসে স্ট্রং রুম পরিদর্শন করেন। ২০ মার্চ ৫১১ নং কুকিছড়া এল.পি. স্কুলে ২৫৩ নম্বর সেডো পোলিং স্টেশন ঘুরে সেখানে থাকা সুবিধা এবং পূর্ববর্তী ঘটনার খোঁজ নেন।

প্রতিদিন তিনি জেলার বিভিন্ন পোলিং স্টেশন, ফ্লাইং স্কোয়াডের কাজ, এমসিসি সেল, এক্সপেন্ডিচার, মিডিয়া সেলসহ নির্বাচনী কার্যক্রম তদারকি করছেন। এছাড়া, নির্বাচনের সঙ্গে জড়িত সরকারি কর্মীদের প্রশিক্ষণেও উপস্থিত হয়ে তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। ২৯ মার্চ, পর্যবেক্ষক বিরাপান্ডিয়ান ১২১ নং হাইলাকান্দির জানকিবাজার সিনিয়র বেসিক স্কুল ও অন্নদাচরণ গার্লস হাই স্কুল, এবং ১২২ নং আলগাপুর-কাটলীছড়ার উত্তর নারায়ণপুর মক্তব ও মডেল স্কুল পরিদর্শন করেন। এরপর মোহনপুর রোড ও কালিনগর এলাকায় ফ্লাইং স্কোয়াডের কার্যক্রমও খতিয়ে দেখেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande