১০ এপ্রিল প্ৰকাশ হবে মাধ্যমিকের ফলাফল, জানান মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ২৯ মাৰ্চ (হি.স.) : আগামী ১০ এপ্রিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। আজ এক নির্বাচনী প্রচারসভায় উপস্থিত ছাত্রছাত্রীরা মাধ্যমিকের ফলাফল ঘোষণার তারিখ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে। তাদে
১০ এপ্রিল প্ৰকাশ হবে মাধ্যমিকের ফলাফল, জানান মুখ্যমন্ত্রী


গুয়াহাটি, ২৯ মাৰ্চ (হি.স.) : আগামী ১০ এপ্রিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা।

আজ এক নির্বাচনী প্রচারসভায় উপস্থিত ছাত্রছাত্রীরা মাধ্যমিকের ফলাফল ঘোষণার তারিখ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে। তাদের উদ্বেগের জবাবে মুখ্যমন্ত্রী নিশ্চিত করে বলেছেন, নির্ধারিত সময় অনুযায়ী ১০ এপ্রিল ফলাফল প্রকাশ করা হবে। ফলাফলের দিন ঘোষণার ফলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি এনেছে।

অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ পরিচালিত এবারের মাধ্যমিক পরীক্ষা চলতি ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল।

ফলাফল প্রকাশের পদ্ধতি সম্পর্কে এখনও বিস্তারিত জানানো না হলেও সাধারণত সরকারি ওয়েবসাইট এবং নির্দিষ্ট কেন্দ্রগুলির মাধ্যমে উপলব্ধ করা হয়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande