৯ এপ্রিল অসম বি.সভার ভোট, হাইলাকান্দিতে জেলা প্রশাসনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ
হাইলাকান্দি (অসম), ২৯ মাৰ্চ (হি.স.) : আগামী ৯ এপ্রিল অসম বিধানসভা নির্বাচন। হাইলাকান্দি জেলায় নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। আজ রবিবা
সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক অভিষেক জৈন


হাইলাকান্দি (অসম), ২৯ মাৰ্চ (হি.স.) : আগামী ৯ এপ্রিল অসম বিধানসভা নির্বাচন। হাইলাকান্দি জেলায় নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন।

আজ রবিবার জেলাশাসকের কনফারেন্স হল-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক অভিষেক জৈন জেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে তথ্য তুলে ধরেছেন। জেলাশাসক জানান, জেলায় মোট ৪ লক্ষ ৯৯ হাজার ৯৮৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫৯ হাজার এবং মহিলা ভোটার ২ লক্ষ ৪০ হাজার। দুই বিধানসভা কেন্দ্র যথাক্রমে হাইলাকান্দি ও আলগাপুর-কাটলিছড়া মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন প্রক্রিয়ার সব ধাপ যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। জানান, নিরাপত্তা ও নজরদারির জন্য উড়ন্ত ও স্থির নজরদারি দল মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত মোট ১১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকার নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনও সক্রিয়। ভোটারদের সুবিধার্থে হোম ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। জেলায় নির্বাচনী অবকাঠামো হিসেবে মডেল ভোটকেন্দ্র ও মহিলা পরিচালিত ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি ভোটকর্মীদের প্রশিক্ষণ, ইভিএম সংরক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাও সম্পন্ন হয়েছে।

জেলাশাসক সকল ভোটারকে নির্ভয়ে ভোটদানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande