মন কি বাত অনুষ্ঠানে জল সংরক্ষণের বার্তা প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): মন কি বাত অনুষ্ঠানে জল সংরক্ষণের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী বলেন, দেশের অনেক অংশে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, যার অর্থ হলো জল সংরক্ষণের সংকল্প পুনর্ব্যক্ত করার সময় এসেছে। গত ১১ বছরে
মন কি বাত অনুষ্ঠানে জল সংরক্ষণের বার্তা প্রধানমন্ত্রী মোদীর


নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): মন কি বাত অনুষ্ঠানে জল সংরক্ষণের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী বলেন, দেশের অনেক অংশে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, যার অর্থ হলো জল সংরক্ষণের সংকল্প পুনর্ব্যক্ত করার সময় এসেছে। গত ১১ বছরে জল সংরক্ষণ অভিযান মানুষের মধ্যে সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এই অভিযানের অধীনে সারা দেশে প্রায় ৫০ লক্ষ কৃত্রিম জলাধার নির্মাণ করা হয়েছে। আমি এটা দেখে আনন্দিত যে, এখন প্রতিটি গ্রামে গোষ্ঠী পর্যায়ে জল সংকট মোকাবিলার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। অমৃত সরোবর অভিযানের অধীনেও সারা দেশে প্রায় ৭০,০০০ এই ধরনের জলাধার তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি সবসময়ই আপনাদের সবাইকে ফিটনেসের দিকে মনোযোগ দিতে অনুরোধ করে এসেছি। আন্তর্জাতিক যোগ দিবস আসতে এখন ১০০ দিনেরও কম সময় বাকি। ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর যুবরাজ দুয়ার পোস্টে আমার দেওয়া উত্তরে আপনারা অনেকেই মন্তব্য করেছেন। তিনি আমাকে তাঁর বাবাকে চিনি খাওয়া কমাতে বলার জন্য অনুরোধ করেছিলেন। আমি আনন্দিত যে আমার অনুরোধটি তাঁর বাবার উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। আমি আপনাদের সবাইকেও চিনি খাওয়া কমানোর জন্য অনুরোধ করব এবং, যেমনটা আমি আগেও বলেছি, আমাদের রান্নার তেলও ১০ শতাংশ কমাতে হবে। এই ছোট ছোট প্রচেষ্টাগুলো আপনাদের স্থূলতা এবং জীবনযাত্রাজনিত রোগ থেকে দূরে রাখবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande