
মেক্সিকো, ২৯ মার্চ (হি.স.): শনিবার রাতে পর্তুগাল ও মেক্সিকোর প্রস্তুতি ম্যাচটি শেষ হয়েছে ০-০ গোলে। মেক্সিকো সিটির নবনির্মিত এস্তাদিও বানর্তেতে এই ম্যাচজুড়ে ছিল প্রবল উত্তেজনা। দুই দলই চেষ্টা করে গেলেও গোলের দেখা মেলেনি।
তবে বিশ্বকাপের আগে দুদলই নিজেদের শক্তি-দুর্বলতা দেখে নিয়েছে এই প্রস্তুতি ম্যাচ থেকে।
তবে এদিন দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে গ্যালারিতে। ম্যাচের আগে গ্যালারির সীট থেকে পড়ে মারা যান এক দর্শক। যে স্টেডিয়ামে ঘটনাটি ঘটেছে সেটি অ্যাজটেকা স্টেডিয়াম নামেও পরিচিত। মেক্সিকো ও পর্তুগালের ম্যাচের ভেন্যু সেটি।
আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান হবে এই মাঠেই।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি