
মুম্বই, ২৯ মার্চ (হি.স.): চ্যাম্পিয়নের মতো আইপিএল শুরু চ্যাম্পিয়নদের। শনিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে কার্যত উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উদ্বোধনী ম্যাচে আরসিবি’র বিরাট কোহলি আর দেবদত্ত পড়িক্কল দুরন্ত ব্যাটিং এসআরএইচের দেওয়া ২০২ রানের লক্ষ্য সহজেই অতিক্রম করে আরসিবি। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে আইপিএল শুরু বেঙ্গালুরুর।
পাঁচটি করে ছক্কা ও চারে অপরাজিত ৬৯ রানের দুর্দান্ত ইনিংসে দলকে জিতিয়ে ফিরেছেন কোহলি। আর ২৬ বলে চার ছক্কা ও সাত চারে ৬১ রানের দারুন একটা ইনিংসও খেলেন পাডিক্কাল।
হায়দরাবাদের ২০০ ইনিংসে তিনে নেমে ঝড় তোলেন ইশান কিষান। আইপিএলে নেতৃত্বের অভিষেকে ৩৮ বলে পাঁচ ছক্কা ও আট চারে তিনি খেলেন ৮০ রানের বিস্ফোরক ইনিংস।
আর ফিনিশারের ভূমিকায় হায়দরাবাদের হয়ে বেশ সফল আনিকেত ভার্মা। ১৮ বলে চার ছক্কা ও তিন চারে ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি।
এদিন আরসিবির হয়ে ভালো বোলিং করলেন নিউ জিল্যান্ডের ডাফি। টানা চার ওভারের স্পেলে জশ হেইজেলউডের কথা মনে করিয়ে দেন নিউ জিল্যান্ডের এই পেসার। আইপিএলের অভিষেকে তিনি ২২ রানে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
সানরাইজার্স হায়দরাবাদ: ২০ ওভারে ২০১/৯ ( ইশান ৮০, ক্লসেন ৩১ অনিকেত ৪৩,ডাফি ২২ রানে ৩, শেফার্ড ৫৪ রানে ৩ উইকেট )।
রয়্যাল চ্যালেঞ্জার্স: বেঙ্গালুরু: ১৫.৪ ওভারে ২০৩/৪ (কোহলি ৬৯*, পাডিক্কাল ৬১,
উনাদকাট ২৯-১, পেইন ৩৫ রানে ৩ উইকেট) ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি