
শ্রীভূমি (অসম), ২৯ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার, বিশেষ করে নতুন যুবা-ভোটারদের মধ্যে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণে আগ্রহ বাড়াতে সুইপ সেলের উদ্যোগে সমগ্র জেলায় সচেতনতা অভিযান চলছে।
এরই অঙ্গ হিসেবে এক রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর থিম হচ্ছে আমার ভোট, আমার কন্ঠ। এই থিমের ওপর রিল তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বয়স ১৮-ঊর্ধ্ব এবং শ্রীভূমি জেলার বাসিন্দা হতে হবে। ভোটার সচেতনতা নিয়ে একটি আকর্ষণীয় অরাজনৈতিক রিল তৈরি করতে হবে। রিলের ভিডিওটি #SVEEP_SRIBHUMI ইনস্টাগ্রাম আইডির সাথে কলাব করে নিজের ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করতে হবে।
এতে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। যে সব রিলে সবচেয়ে বেশি ভিউ হবে সেগুলিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হবে। নিজের সৃজনশীলতা দিয়ে এই গুরুত্বপূর্ণ উৎসবে অংশগ্রহণ করতে এবং গণতন্ত্রের কন্ঠস্বর হয়ে উঠতে শ্রীভূমি জেলা প্রশাসন সকলের প্রতি আহ্বান জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস