ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের ব্যাঙ্কের টাকা তুলে নেওয়ার পরামর্শ শওকতের
দক্ষিণ ২৪ পরগনা, ২৯ মার্চ (হি.স.) : এস আই আর-এ বহু মানুষের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। সেই সমস্ত মানুষদের অবিলম্বে তাঁদের ব্যাঙ্কে গচ্ছিত টাকা তুলে নেওয়ার পরামর্শ দিলেন ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক তথা ভাঙড় বিধানসভার এবারের তৃণমূল কংগ্রেস প্
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের ব্যাঙ্কের টাকা তুলে নেওয়ার পরামর্শ শওকতের


দক্ষিণ ২৪ পরগনা, ২৯ মার্চ (হি.স.) : এস আই আর-এ বহু মানুষের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। সেই সমস্ত মানুষদের অবিলম্বে তাঁদের ব্যাঙ্কে গচ্ছিত টাকা তুলে নেওয়ার পরামর্শ দিলেন ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক তথা ভাঙড় বিধানসভার এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা। তাঁর দাবি ভোট মিটলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হবে। ফলে যাদের টাকা গচ্ছিত রয়েছে, অথচ এস আই আরে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাঁরা সেই টাকা তুলতে পারবেন না। তাই দ্রুত ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার কথা খোলা মঞ্চ থেকে ঘোষণা করেন শওকত মোল্লা।

রবিবার ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে সঙ্গে নিয়ে এই বিধানসভার নাগরতলা মোড় থেকে তালদি গোবিন্দনগর মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিমি পদযাত্রা করে ভোটের প্রচার করেন শওকত মোল্লা। বাহারুলের জন্য এলাকার সাধারণ মানুষের কাছে ভোট চান। সেই পদযাত্রা শেষে গোবিন্দনগর মোড়ে আয়োজিত সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার কথা বলেন শওকত। তিনি দাবি করেন বিধানসভা নির্বাচন মিটলেই ব্যাঙ্ক ম্যানেজার কেওয়াইসি চাইবেন সকলের কাছে। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাঁদের অ্যাকাউন্ট পরিকল্পনা করেই বন্ধ করে দেওয়া হবে বলে দাবি করেন শওকত মোল্লা।

পাশাপাশি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের মূল প্রতিদন্ধী আই এস এফ প্রার্থী আরাবুল ইসলাম। আরাবুল গত কয়েকদিন ধরেই এই বিধানসভার বিভিন্ন প্রান্তে ভোটের প্রচার শুরু করেছেন। সেই প্রসঙ্গে শওকত আরাবুলকে কটাক্ষ করেন। আরাবুলকে একটি মাছির সঙ্গে তুলনা করেন তিনি। এই কেন্দ্রের মানুষ আরাবুলকে ভোট দেবে না বলেও দাবি করেন শওকত মোল্লা।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande