ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় উত্তেজনা, আরামবাগে বিএলও-র বাড়ি ঘেরাও
আরামবাগ, ২৯ মার্চ (হি.স.): ভোটার তালিকায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে আরামবাগে উত্তেজনার সৃষ্টি হল। রবিবার হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলামিচক গ্রামে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্থানীয় বিএলও-র বাড়ি ঘেরাও করেন।অভিযোগ, দর্জিপোতা গ্রামের ৬০ নম্বর বুথে প্
ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় উত্তেজনা, আরামবাগে বিএলও-র বাড়ি ঘেরাও


আরামবাগ, ২৯ মার্চ (হি.স.): ভোটার তালিকায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে আরামবাগে উত্তেজনার সৃষ্টি হল। রবিবার হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলামিচক গ্রামে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্থানীয় বিএলও-র বাড়ি ঘেরাও করেন।অভিযোগ, দর্জিপোতা গ্রামের ৬০ নম্বর বুথে প্রায় ১২০০ ভোটারের মধ্যে ১০৬ জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা ওই বুথের বিএলও ভারতী ঘোষের বাড়ি ঘেরাও করে নাম বাদ যাওয়ার কারণ জানতে চান। গ্রামবাসীদের অভিযোগ, প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে জমা না দেওয়ার কারণেই এত সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের একাংশ হুঁশিয়ারি দেন, দ্রুত নাম পুনরায় তালিকাভুক্ত না করা হলে তাঁরা আসন্ন নির্বাচনে ভোট বয়কট করবেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিণখোলা ক্যাম্পের পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে আনা হয়।অন্যদিকে বিএলও ভারতী ঘোষ জানান, শুধু তাঁর বুথেই নয়, বিভিন্ন বুথেই একইভাবে নাম বাদ পড়েছে। তিনি বলেন, “আমি সমস্ত প্রয়োজনীয় নথি বিডিও অফিসে জমা দিয়েছি। তারপরও যদি নাম বাদ যায়, তা অত্যন্ত দুঃখজনক। আমি চাই প্রত্যেক যোগ্য ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত হোক।”

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande