
কলকাতা, ৩ মার্চ (হি. স.): বাঙালির রঙের উৎসব দোলযাত্রা। এই পুণ্য তিথি উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন:
ওরে গৃহবাসী খোল্ দ্বার খোল্, লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।
সকলকে জানাই শুভ দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
শান্তির হোলি ও দোল আনুক মানুষের পবিত্র সম্প্রীতি।
উল্লেখ্য, সনাতন রীতি অনুযায়ী দোল মানেই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে আবির ও রঙের খেলায় মেতে ওঠা। শাস্ত্র মতে, এই বিশেষ দিনে আগে আরাধ্য দেবতার চরণে আবির সমর্পণ করার দীর্ঘকালীন রীতি রয়েছে। দোল হলো মিলনের উৎসব; যেখানে সমস্ত ভেদাভেদ ভুলে একে অপরকে রঙে রাঙিয়ে দিয়ে মানুষ আনন্দে শামিল হয়। মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তায় উৎসবের আনন্দের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও ফুটে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত