৫৪০তম গৌর পূর্ণিমায় ভক্তসমাগমে মুখর মায়াপুর ইসকন
মায়াপুর, ৩ মার্চ (হি. স.):-মঙ্গলবার শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে উৎসবের আবহে ভাসলো নদিয়ার মায়াপুর। ইসকন-এর সদর দফতর মায়াপুর চন্দ্রোদয় মন্দির প্রাঙ্গণে ভোর থেকেই ভক্তদের ঢল নেমেছে। মঙ্গলারতির মাধ্যমে সকাল সাড়ে চারটায়
গৌরাঙ্গ পূর্ণিমা


মায়াপুর, ৩ মার্চ (হি. স.):-মঙ্গলবার শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে উৎসবের আবহে ভাসলো নদিয়ার মায়াপুর। ইসকন-এর সদর দফতর মায়াপুর চন্দ্রোদয় মন্দির প্রাঙ্গণে ভোর থেকেই ভক্তদের ঢল নেমেছে। মঙ্গলারতির মাধ্যমে সকাল সাড়ে চারটায় মূল অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর কীর্তন, পূজা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, মহাপ্রভুর আদর্শ ও বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এ বছর ৩৪ দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। গৌর পূর্ণিমার এই পবিত্র তিথিই সেই আয়োজনে মূল আকর্ষণ। তাঁর কথায়, শ্রীচৈতন্যের প্রচারিত পারস্পরিক প্রেম ও সৌহার্দ্যের বার্তা বর্তমান সময়ে বিশেষভাবে প্রাসঙ্গিক।দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্ত এদিন মায়াপুরে সমবেত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মীয় আবেগ, কীর্তনের সুর ও ভক্তির আবহে গৌর পূর্ণিমা উপলক্ষে মায়াপুরে তৈরি হয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande