পালামুতে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
পালামু, ৩ মার্চ (হি. স.): ঝাড়খণ্ডের পালামু জেলায় অস্ত্র পাচার বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দারুয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একটি নম্বর প্লেটবিহীন বাইকে থাকা দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ​মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান,
পালামুতে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার


পালামু, ৩ মার্চ (হি. স.): ঝাড়খণ্ডের পালামু জেলায় অস্ত্র পাচার বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দারুয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একটি নম্বর প্লেটবিহীন বাইকে থাকা দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

​মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান, ধৃত যুবকদের নাম অভিষেক কুমার (১৯) এবং নীতিশ কুমার চন্দ্রবংশী (১৮)। তারা উভয়েই মানখাপের বাসিন্দা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে, দুই ব্যক্তি অস্ত্র নিয়ে মানখাপ গ্রাম থেকে দারুয়া মোড় হয়ে জলপাতের দিকে আসছে। সেই তথ্যের ভিত্তিতে সোমবার নাকা চেকিংয়ের সময় সন্দেহভাজন ওই বাইকটিকে আটক করা হয়।

​তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, দুটি তাজা কার্তুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি নম্বর প্লেটবিহীন কালো রঙের বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা এই অস্ত্র কোথায় নিয়ে যাচ্ছিল এবং এর পিছনে বড় কোনো চক্র সক্রিয় কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande