
কলকাতা, ৩ মার্চ (হি. স.): আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের স্বাস্থ্য সচেতনতায় বড়সড় পদক্ষেপ নিল 'আর্তি স্ক্যান অ্যান্ড ল্যাবস'। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষ্যে দেশজুড়ে মাসব্যাপী বিনামূল্যে অ্যানিমিয়া (রক্তাল্পতা) ও থাইরয়েড পরীক্ষার কথা ঘোষণা করেছে সংস্থাটি।২০২৬ সালের ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মাসজুড়ে কলকাতা, চেন্নাই, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, দিল্লি, আহমেদাবাদ, তিরুবনন্তপুরম ও বিশাখাপত্তনম-সহ সংস্থার সমস্ত শাখায় এই পরিষেবা মিলবে। জানানো হয়েছে, মহিলারা সোমবার থেকে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বিনামূল্যে আয়রন (অ্যানিমিয়া নির্ণয়) এবং টিএসএইচ (থাইরয়েড নির্ণয়) পরীক্ষা করাতে পারবেন। এই পরীক্ষার জন্য পূর্ব নির্ধারিত কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।উল্লেখ্য, ভারতে প্রায় ৪.২ কোটি মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন, যার মধ্যে নারীদের আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। এর প্রায় ৬০ শতাংশ ক্ষেত্রই অচিহ্নিত থেকে যায়। পাশাপাশি, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫ (২০১৯–২১) অনুযায়ী, ১৫–৪৯ বছর বয়সী প্রায় ৫৭ শতাংশ নারী রক্তাল্পতায় ভোগেন।মঙ্গলবার এই প্রসঙ্গে ডা. আর্তি গোবিন্দরাজন বলেন, প্রাথমিক পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে মহিলারা সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসার সুযোগ নিতে পারবেন। আমাদের এই উদ্যোগ সেই লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত