১৫ বলের ফিফটিতে আইপিএল শুরু করলেন সূর্যবংশী
গুয়াহাটি, ৩১ মার্চ (হি.স.) : প্রথম বলেই জীবন পেলেন। ক্যাচ ফেলে দিলেন ফিল্ডার। জীবন পেয়ে পরের বলেই ছক্কায় ওড়ালেন ভারতের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী। সোমবার বিস্ময় বালক আইপিএলের নতুন আসর শুরু করলেন তার ঝড়ো ইনিংস খেলে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে
১৫ বলের ফিফটিতে আইপিএল শুরু করলেন সূর্যবংশী


গুয়াহাটি, ৩১ মার্চ (হি.স.) : প্রথম বলেই জীবন পেলেন। ক্যাচ ফেলে দিলেন ফিল্ডার। জীবন পেয়ে পরের বলেই ছক্কায় ওড়ালেন ভারতের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী।

সোমবার বিস্ময় বালক আইপিএলের নতুন আসর শুরু করলেন তার ঝড়ো ইনিংস খেলে।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাএ ১৭ বলে ৫২ রানের ইনিংস খেললেন বৈভব। হাকালেন পাঁচটি ছক্কা ও চারটি চার।

আইপিএলে তার চেয়ে কম বলে ফিফটি আছে শুধু চার জনের- রোমারিও শেফার্ড (১৪), প্যাট কামিন্স (১৪), লোকেশ রাহুল (১৪) ও ইয়াশাসভি জয়সওয়াল (১৩)।

এবার আইপিএলের ১৯তম আসরের শুরুটা দারুণ করলেন তিনি। তার দল আসর শুরু করল ৮ উইকেটের বড় জয় দিয়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande