কোপা দেল রে: ম্যাচ জিতলো বার্সিলোনা, ফাইনালে গেল আতলেতিকো
বার্সিলোনা, ৪ মার্চ (হি.স.): কাম্প নউয়ে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে বার্সিলোনা ৩-০ গোলে জিতলেও ফাইনালে যেতে পারলো না , দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নিল দিয়েগো সিমেওনের দল। প্রথমার্ধে দুই গোল করে বার্সিলোন
কোপা দেল রে: ৩ গোলে ম্যাচ জিতেও বার্সিলোনা ফাইনালে উঠতে পারল না, ফাইনালে আতলেতিকো


বার্সিলোনা, ৪ মার্চ (হি.স.): কাম্প নউয়ে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে বার্সিলোনা ৩-০ গোলে জিতলেও ফাইনালে যেতে পারলো না , দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নিল দিয়েগো সিমেওনের দল।

প্রথমার্ধে দুই গোল করে বার্সিলোনা। মার্ক বের্নাল দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রাফিনিয়া।

নিজের দ্বিতীয় গোল করলেন যখন বের্নাল, এরপরও বাকি ছিল নির্ধারিত সময়ের ১৮ মিনিট, কিন্তু চেষ্টা করেও আরেকটি গোলের দেখা পায়নি গতবারের চ্যাম্পিয়নরা।

২০১২-১৩ মরসুমে দশমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জয়ের পর, এই প্রথম ফাইনালে উঠল আতলেতিকো।

ঘরের মাঠে প্রায় ৭১ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পেরেছে বার্সিলোনা। আতলেতিকোর সাত শটের দুটি ছিল লক্ষ্যে।

শিরোপার লড়াইয়ে রিয়াল সোসিয়েদাদ অথবা আতলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে সিমেওনের দল আতলেতিকো।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande