ইংলিশ প্রিমিয়ার লিগ: হেরে গেল লিভারপুল
লন্ডন, ৪ মার্চ (হি.স.): লিগে সাড়ে তিন মাস পর গোলের দেখা পেলেও, দলকে জেতাতে পারলেন না মোহামেদ সালাহ। হেরে গেল তার দল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরেছে শিরোপাধারীরা উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স-এর কাছে।
ইংলিশ প্রিমিয়ার লিগ: তলানির দলের কাছে হেরে গেল লিভারপুল

লন্ডন, ৪ মার্চ (হি.স.): লিগে সাড়ে তিন মাস পর গোলের দেখা পেলেও, দলকে জেতাতে পারলেন না মোহামেদ সালাহ। হেরে গেল তার দল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরেছে শিরোপাধারীরা উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স-এর কাছে।

ডিসেম্বরে আসরে প্রথম দেখায় উলভারহ্যাম্পটনের মাঠে ২-১ গোলে জিতেছিল লিভারপুল। এবার ফলাফল হল ঠিক উল্টো। প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর হারল লিভারপুল। আসরে পেল নবম হার, ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।

৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চার নম্বরে আছে অ্যাস্টন ভিলা।

১৬ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে উলভারহ্যাম্পটন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি

 rajesh pande