হরিকৃষ্ণ দুয়া প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর
নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): প্রবীণ রাজনীতিবাদ হরিকৃষ্ণ দুয়া প্রয়াত হয়েছেন। একজন বরিষ্ঠ ভারতীয় সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার, কূটনীতিক ও রাজ্যসভার মনোনীত সদস্য হরিকৃষ্ণ দুয়া বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ভারতের দুই প্রধানমন্ত্রী অটল বিহারী বা
হরিকৃষ্ণ দুয়া প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর


নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): প্রবীণ রাজনীতিবাদ হরিকৃষ্ণ দুয়া প্রয়াত হয়েছেন। একজন বরিষ্ঠ ভারতীয় সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার, কূটনীতিক ও রাজ্যসভার মনোনীত সদস্য হরিকৃষ্ণ দুয়া বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ভারতের দুই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং এইচ. ডি. দেবেগৌড়ার মিডিয়া উপদেষ্টা ছিলেন। তিনি একসময় ডেনমার্কে ভারতের রাষ্ট্রদূতও ছিলেন।

বৃহস্পতিবার, ৫ মার্চ দিল্লির লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসাধীন ছিলেন দিল্লির একটি হাসপাতালে। বুধবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande