
নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): অবশেষে দেশে ফিরে এলেন আবু ধাবি ও দুবাইয়ে আটকে পড়া ভারতীয়রা। মার্কিন-ইজরায়েল বনাম ইরান সংঘাতের মধ্যে, বুধবার সকালে দুবাই থেকে একটি বিমান দিল্লিতে অবতরণ করেছে। দেশে ফিরে আসা সাময়া মেহরা নামে এক যাত্রী বলেন, আমি দুবাই থেকে আসছি। আমি সম্প্রতি দুবাইতে পড়াশোনা করার জন্য সেখানে গিয়েছিলাম। সেখানে এখন যে পরিস্থিতি চলছে, তাতে আমার জন্য একা থাকাটা সত্যিই কঠিন মনে হয়েছিল।
আবুধাবি এবং দুবাই থেকেও গত রাতে বিমান হায়দরাবাদ পৌঁছয়। এক যাত্রী বলেছেন, আমি ইন্দোর থেকে এসেছি। সংযুক্ত আরব আমিরশাহী সরকার যত্ন নিচ্ছে এবং খুব ভালো থাকার ব্যবস্থা এবং খাবার সরবরাহ করছে। তবে পরিস্থিতি ভালো নয়। আমরা ভাগ্যবান যে আমরা এখানে এবং বাড়িতে ফিরে এসেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ