বুধবার এএফসি মহিলা এশিয়ান কাপে ভারত খেলবে ভিয়েতনামের বিরুদ্ধে
সিডনি, ৪ মার্চ (হি.স.) : অস্ট্রেলিয়ায় ২০২৬ সালের এএফসি মহিলা এশিয়ান কাপে ভারতের অভিযান শুরু হবে বুধবার, ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ভারত শেষবার এই টুর্নামেন্টে খেলেছিল ২০২২ সালে। সেবার আয়োজক ছিল ভারত। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফাইনালে চিন
আজ এএফসি মহিলা এশিয়ান কাপে ভারতের অভিযান শুরু, খেলবে ভিয়েতনামের বিরুদ্ধে


সিডনি, ৪ মার্চ (হি.স.) : অস্ট্রেলিয়ায় ২০২৬ সালের এএফসি মহিলা এশিয়ান কাপে ভারতের অভিযান শুরু হবে বুধবার, ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।

ভারত শেষবার এই টুর্নামেন্টে খেলেছিল ২০২২ সালে। সেবার আয়োজক ছিল ভারত। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফাইনালে চিন চ্যাম্পিয়ন হয়েছিল।

২০২২ সালের মহিলা এশিয়ান কাপ অভিযান ভারতের শেষ হয়ে যায় যখন দলের মধ্যে কোভিড ১৯ প্রাদুর্ভাবের কারণে। এরফলে ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়।

সেবার ব্লু টাইগ্রেসদের গ্রুপ এ-তে ছিল চিন, চাইনিজ তাইপে এবং ইরান। প্রথম খেলায় ভারত ইরানের সঙ্গে ০-০তে ড্র করেছিল।

ভারতের পরবর্তী খেলাটি ছিল ২৩ জানুয়ারি চাইনিজ তাইপের বিপক্ষে। কিন্তু ম্যাচের জন্য প্রয়োজনীয় ১৩ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করতে না পারার কারণে চাইনিজ তাইপের বিরুদ্ধে দল মাঠে নামাতে পারেনি। কারণ দলের বেশিরভাগ খেলোয়াড়ই কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন।

এর ফলে ভারত টুর্নামেন্ট থেকে তাড়াতাড়ি বিদায় নেয় এবং প্রতিযোগিতায় তাদের একমাত্র ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande