স্বাস্থ্য বিমায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ, তবে কভারেজ নিয়ে রয়ে গিয়েছে দুশ্চিন্তা: কেয়ার হেল্থ ইন্স্যুরেন্স
কলকাতা, ৬ মার্চ (হি. স.) : স্বাস্থ্য বিমার ক্ষেত্রে মহিলাদের মালিকানা বা ব্যক্তিগত পলিসি গ্রহণের হার বাড়লেও সামগ্রিক সুরক্ষাকবচ বা কভারেজ এখনও পর্যাপ্ত নয়—আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করল ‘কেয়ার হেল্থ ইন্স্যুরেন্স’
বিমা সংস্থার


কলকাতা, ৬ মার্চ (হি. স.) : স্বাস্থ্য বিমার ক্ষেত্রে মহিলাদের মালিকানা বা ব্যক্তিগত পলিসি গ্রহণের হার বাড়লেও সামগ্রিক সুরক্ষাকবচ বা কভারেজ এখনও পর্যাপ্ত নয়—আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করল ‘কেয়ার হেল্থ ইন্স্যুরেন্স’। সংস্থাটি জানিয়েছে, তাদের ব্যক্তিগত স্বাস্থ্য বিমা পোর্টফোলিওতে মহিলা প্রস্তাবকের হার বর্তমানে বেড়ে প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে দাঁড়িয়েছে।

​প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, চিকিৎসা সংক্রান্ত খরচ ক্রমাগত বাড়তে থাকায় মহিলারা এখন অনেক বেশি সচেতন হচ্ছেন। বর্তমানে গড়ে একজন মহিলা ১০ থেকে ১৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা করাচ্ছেন। সংস্থার চিফ অপারেটিং অফিসার মণীশ দোদেজা জানান, দীর্ঘদিন ধরে মহিলারা পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে গিয়ে নিজেদের দীর্ঘমেয়াদি সুরক্ষা অবহেলা করেছেন। তবে সেই চিরাচরিত ছবি এখন ধীরে ধীরে বদলাচ্ছে। ব্যক্তিগত পলিসি গ্রহণের পাশাপাশি মহিলারা এখন মাতৃত্বকালীন সুবিধা, আউটপেশেন্ট চিকিৎসা , অটোমেটিক রিচার্জ এবং সুস্থতা-ভিত্তিক অতিরিক্ত কভারেজের মতো আধুনিক সুযোগগুলিও বেছে নিচ্ছেন।

​পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় মহিলাদের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তাল্পতা এবং স্তন ক্যান্সারের মতো অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে, যা পর্যাপ্ত স্বাস্থ্য বিমার প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে ‘ইন্সুরেন্স রেগুলেটরি আ্যন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া’-এর তথ্য বলছে, সামগ্রিক বিমা শিল্পে মহিলাদের অংশগ্রহণ এখনও ৩২ শতাংশের আশেপাশে সীমাবদ্ধ। এটি স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে লিঙ্গভিত্তিক ব্যবধানের একটি স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande