নেপালে ভোটগণনা, এগিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি
কাঠমান্ডু, ৬ মার্চ (হি.স.): বিক্ষোভে বিপর্যস্ত ওলি সরকারের পতনের পর নেপাল বৃহস্পতিবার ফের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। তারপরেই শুরু হয়েছে ভোটগণনা| শুক্রবারও চলছে গণনা| এ দিন শেষ পাওয়া খবর অনুযায়ী, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এখনও পর্যন্ত ২৩টি
নেপালে ভোটগণনা


কাঠমান্ডু, ৬ মার্চ (হি.স.): বিক্ষোভে বিপর্যস্ত ওলি সরকারের পতনের পর নেপাল বৃহস্পতিবার ফের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। তারপরেই শুরু হয়েছে ভোটগণনা| শুক্রবারও চলছে গণনা| এ দিন শেষ পাওয়া খবর অনুযায়ী, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এখনও পর্যন্ত ২৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং নেপালি কংগ্রেস, এই দুই পুরোনো রাজনৈতিক দলই আপাতত তিনটি করে আসনে এগিয়ে আছে।

সেদেশের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বেশিরভাগ জেলায় বৃহস্পতিবার রাত থেকেই ভোটগণনা শুরু হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে| গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে বিক্ষোভের পর পতন হয়েছিল নেপালের কেপি শর্মা ওলির সরকারের। তার পর থেকে সে দেশের শাসনভার রয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেতৃত্ব দেন এই অন্তর্বর্তী সরকারের। প্রায় ছ’মাস পর নেপালে ফের সরকার গঠন হতে চলেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande