আন্তর্জাতিক নারী দিবসে কর্মরতা মহিলাদের জন্য ইয়েস ব্যাঙ্কের বিশেষ স্যালারি অ্যাকাউন্ট
​কলকাতা, ৬ মার্চ (হি. স.) : আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে কর্মরতা মহিলাদের জন্য ‘ইয়েস এসেন্স উইমেনস স্যালারি অ্যাকাউন্ট’ নামে একটি বিশেষ পরিষেবা চালু করল ইয়েস ব্যাঙ্ক। শুক্রবার ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মহিলাদের আর্থিক স্বাচ্ছন্দ্য
ইয়েস ব্যাঙ্কের


​কলকাতা, ৬ মার্চ (হি. স.) : আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে কর্মরতা মহিলাদের জন্য ‘ইয়েস এসেন্স উইমেনস স্যালারি অ্যাকাউন্ট’ নামে একটি বিশেষ পরিষেবা চালু করল ইয়েস ব্যাঙ্ক। শুক্রবার ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মহিলাদের আর্থিক স্বাচ্ছন্দ্য, স্বাস্থ্য সুরক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়ন—এই তিনটি বিষয়কে একত্রিত করেই নতুন এই অ্যাকাউন্টটি ডিজাইন করা হয়েছে।

​ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, কর্মরতা মহিলাদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে একাধিক আকর্ষণীয় সুবিধা যুক্ত করা হয়েছে। এই অ্যাকাউন্টের গ্রাহকরা প্রথম বছরের জন্য লকার ব্যবহারের ক্ষেত্রে ১০০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া, ‘৩-ইন-১’ অ্যাকাউন্টের মাধ্যমে ডিম্যাট এএমসি -তে সম্পূর্ণ ছাড় এবং ইয়েস রিওয়ার্ডজের মাধ্যমে প্রথম বছরে সর্বাধিক ৩৪ হাজার পয়েন্ট অর্জনের সুযোগ থাকছে।

​স্বাস্থ্য সুরক্ষাকেও এই প্রকল্পের আওতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাহকরা এক বছরের জন্য ৫ লক্ষ টাকার ‘সুপার টপ-আপ’ স্বাস্থ্যবিমা, বছরে একবার বিনামূল্যে প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা এবং অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শের সুযোগ পাবেন। পাশাপাশি, ব্যাঙ্কের ‘এলিগ্যান্স’ ডেবিট কার্ড ব্যবহার করে মুদিখানা, ভ্রমণ ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে বছরে সর্বাধিক ৬ হাজার টাকা পর্যন্ত (৫ শতাংশ হারে) ক্যাশব্যাক পাওয়া যাবে।

​ইয়েস ব্যাঙ্কের কান্ট্রি হেড (রিটেইল লায়াবিলিটিজ) ধিরাজ সাংঙ্গি বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোয় মহিলাদের ভূমিকা দিন দিন বাড়ছে। তাঁদের আর্থিক স্বাধীনতার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য ও সুস্থতাকে অগ্রাধিকার দেওয়াই এই সমন্বিত পরিষেবার মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande