টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে জমকালো সমাপনী অনুষ্ঠান, মঞ্চ মাতাবেন রিকি মার্টিন-সুখবীর-ফাল্গুনী পাঠক
কলকাতা, ৭ মার্চ (হি.স.) : আগামীকাল রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউ জিল্যান্ড। ম্যাচের আগে দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে জমকালো সমাপনী অনুষ্ঠান। এই সমাপনী
টি-টোয়েন্টি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন যারা


কলকাতা, ৭ মার্চ (হি.স.) : আগামীকাল রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউ জিল্যান্ড। ম্যাচের আগে দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে জমকালো সমাপনী অনুষ্ঠান।

এই সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুয়ের্তো রিকান গায়ক

রিকি মার্টিন,বলিউড ও পঞ্জাবি গায়ক সুখবীর সিং এবং জনপ্রিয় গুজরাটি লোকসংগীত শিল্পী ফাল্গুনী পাঠক ।

শনিবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৫টা ৩০ মিনিটে টি–টোয়েন্টি বিশ্বকাপের এই সমাপনী অনুষ্ঠান শুরু হবে। ম্যাচের আগে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande