নারী দিবসে স্টেট ব্যাঙ্কের বড় পদক্ষেপ, নারী ক্ষমতায়নে ৫০০ মিলিয়ন ডলারের সামাজিক ঋণ চালু
কলকাতা, ৭ মার্চ (হি. স.) : আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নারী ক্ষমতায়নের লক্ষ্যে এক বিশাল অঙ্কের আর্থিক উদ্যোগ গ্রহণ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রিনশু অপশনসহ ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ‘সিন্ডিকেটেড সোশ্যাল টা
নারী দিবসে স্টেট ব্যাঙ্কের বড় পদক্ষেপ, নারী ক্ষমতায়নে ৫০০ মিলিয়ন ডলারের সামাজিক ঋণ চালু


কলকাতা, ৭ মার্চ (হি. স.) : আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নারী ক্ষমতায়নের লক্ষ্যে এক বিশাল অঙ্কের আর্থিক উদ্যোগ গ্রহণ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রিনশু অপশনসহ ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ‘সিন্ডিকেটেড সোশ্যাল টার্ম লোন’ সুবিধা চালু করেছে। এই লেনদেনটি শুধুমাত্র স্টেট ব্যাঙ্কের জন্যই নয়, বরং বিশ্বব্যাপী ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স) অর্থায়ন ক্ষেত্রের জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

​এই উদ্যোগ প্রসঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সি এস শেট্টি বলেন, “আন্তর্জাতিক নারী দিবসে আমরা এটি ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা নারী ক্ষমতায়নকে স্থিতিশীল উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে মনে করি এবং একে দৃঢ়ভাবে সমর্থন জানাই। এই সামাজিক ঋণ আমাদের পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) নীতিরই প্রতিফলন, যা নারীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে এবং তাঁদের স্বনির্ভর করতে সাহায্য করবে।”

​উল্লেখ্য, এই উদ্যোগটি বিশ্বস্তরে বৃহত্তম 'জেন্ডার-থিমযুক্ত' ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে। এটি ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলির টেকসই অর্থায়নের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। এই প্রকল্পে এমইউএফজি মূল অনুমোদক, আন্ডাররাইটার ও সোশ্যাল লোন সমন্বয়কারী হিসেবে কাজ করছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande