
নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি পয়লা এপ্রিল থেকে দেশে মহার্ঘ্য হল ৫ কেজি এফটিএল (ফ্রি ট্রেড এলপিজি)। এছাড়াও এটিএফ (এভিয়েশন টারবাইন ফুয়েল)-এর দামও বৃদ্ধি পেয়েছে। পয়লা এপ্রিল থেকে ৫ কেজি এফটিএল (ফ্রি ট্রেড এলপিজি) সিলিন্ডারের রিফিলের দাম ৫১ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪৯ টাকা।
পয়লা এপ্রিল থেকে দেশের মেট্রো শহরগুলিতে এটিএফ (এভিয়েশন টারবাইন ফুয়েল)-এর দাম বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে : ২০৭,৩৪১.২২ টাকা প্রতি কেজি। কলকাতা: ২০৫,৯৫৩.৩৩ টাকা প্রতি কেজি। মুম্বই: ১৯৪,৯৬৮.৬৭ টাকা প্রতি কেজি এবং চেন্নাই: ২১৪,৫৯৭.৬৬ টাকা প্রতি কেজি। পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে এমনিতেই দুঃশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে আসছিল, এবার পয়লা এপ্রিল থেকেই বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি এফটিএল এবং এটিএফ-এরও দাম বাড়ল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ