
শিমলা, ১ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশে আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই! বৃষ্টির পাশাপাশি চলবে তুষারপাতও। আগামী ৫ এপ্রিল পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকবে। বৃষ্টি ও তুষারপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে, বইতে পারে ঝোড়ো হাওয়াও।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ এপ্রিল পর্যন্ত হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৩ ও ৪ এপ্রিল তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত সত্ত্বেও আগামী দিনগুলিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শিমলাতে সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, মানালিতে ৭-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ