আইপিএল ২০২৬: সিএসকে বনাম ডিসি ম্যাচে 'রিটায়ার্ড আউট' হওয়া ষষ্ঠ ব্যাটসম্যান হলেন আয়ুষ মাত্রে
নয়াদিল্লি , ১২ এপ্রিল (হি.স.): দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান আয়ুষ মাত্রে ৩৯ বলে ৫৯ রান করে ''রিটায়ার্ড আউট'' হয়েছেন। ১৯ বছর বয়সী আয়ুষ মাত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এভাবে আউট হওয়া ষষ্ঠ ব্যাটসম্যান হলেন। এর
আইপিএল ২০২৬: সিএসকে বনাম ডিসি ম্যাচে 'রিটায়ার্ড আউট' হওয়া ষষ্ঠ ব্যাটসম্যান হলেন আয়ুষ মাত্রে


নয়াদিল্লি , ১২ এপ্রিল (হি.স.): দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান আয়ুষ মাত্রে ৩৯ বলে ৫৯ রান করে 'রিটায়ার্ড আউট' হয়েছেন।

১৯ বছর বয়সী আয়ুষ মাত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এভাবে আউট হওয়া ষষ্ঠ ব্যাটসম্যান হলেন। এর আগে যারা এভাবে আউট হয়েছেন তারা হলেন- রবিচন্দ্রন অশ্বিন, অথর্ব তাইদে, সাই সুধারসন, তিলক ভার্মা ও ডেভন কনওয়ে।

আইপিএলে 'রিটায়ার্ড আউট' হওয়া ব্যাটসম্যানদের তালিকা:

১)রবিচন্দ্রন অশ্বিন (রাজস্থান রয়্যালস বনাম এলএসজি, ২০২২)

২)অথর্ব তাইদে (পঞ্জাব কিংস বনাম ডিসি, ২০২৩)

৩)সাই সুধারসন (গুজরাট টাইটান্স বনাম এমআই, ২০২৩)

৪)তিলক বর্মা (মুম্বই ইন্ডিয়ান্স বনাম এলএসজি, ২০২৫)

৫)ডেভন কনওয়ে (চেন্নাই সুপার কিংস বনাম পিবিকেএস, ২০২৫)।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande