
লিভারপুল, ১২ এপ্রিল (হি.স.): অবশেষে স্বস্তির জয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার দৌড়ে নিজেদের টিকিয়ে রাখল লিভারপুল।
শনিবার রাতে অ্যানফিল্ডে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক লিভারপুল।
তরুণ তারকা এনগুমহা ও মোহামেদ সালাহর নৈপুণ্যে জয় নিশ্চিত হয় অলরেডদের। লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল।
ম্যাচে দুটি দলই সমান ১৫টি শট নিলেও ৫টি শট লক্ষ্যে রাখতে পেরেছে অলরেডরা। আর ফুলহ্যাম ৪টি শট লক্ষ্যে রাখতে পেরেছে।
এই জয়ে ৩২ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল লিভারপুল। ৩২ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৮ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি