হুগলিতে জাল ভোট রুখতে কড়া কমিশন, চালু হচ্ছে ‘ডবল লেয়ার আইডেন্টিফিকেশন’ ও ওয়েবকাস্টিং
আরামবাগ, ১৩এপ্রিল (হি.স.) : হুগলিতে আসন্ন নির্বাচনকে ঘিরে দ্বৈত পরিচয় বা ডুপ্লিকেট আইডি রুখতে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে একাধিক নতুন ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে সোমবার হ
মহকুমা শাসকের অফিসে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক


আরামবাগ, ১৩এপ্রিল (হি.স.) : হুগলিতে আসন্ন নির্বাচনকে ঘিরে দ্বৈত পরিচয় বা ডুপ্লিকেট আইডি রুখতে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে একাধিক নতুন ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে সোমবার হুগলির জেলাশাসকের দফতরে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী, চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, হুগলি গ্রামীণ পুলিশ সুপার শানি রাজ এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক নকুল ভার্মা-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। বৈঠকে মূলত ভোটগ্রহণের সময় নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এবার বুথের বাইরে ওয়েবকাস্টিং ক্যামেরা বসানো হবে, যাতে ভোটকেন্দ্রের আশেপাশের পরিস্থিতি সরাসরি নজরদারিতে রাখা যায়। এর ফলে যে কোনও অনিয়ম বা অশান্তির চেষ্টা দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

​সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চালু করা হচ্ছে ‘ডবল লেয়ার আইডেন্টিফিকেশন’ পদ্ধতি। এই ব্যবস্থায় ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য একাধিক স্তরে পরীক্ষা করা হবে, যাতে কোনওভাবেই দ্বৈত পরিচয় ব্যবহার করে ভোট দেওয়া না যায়। প্রশাসনের মতে, এই ব্যবস্থা জাল ভোট রোধে অত্যন্ত কার্যকর হবে।

​বৈঠক শেষে প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যেই সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় নিরাপত্তা আরও জোরদার করা হবে। প্রশাসনের দাবি, কঠোর নজরদারি ও নতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এবারের ভোট আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 
 rajesh pande