২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে হুগলিতে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক
কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.): ২০২৬ সালের আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও রণকৌশল খতিয়ে দেখতে মঙ্গলবার হুগলি জেলায় একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক সম্পন্ন হল। জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের শ
ভোট প্রস্তুতি নিয়ে হুগলি জেলার বৈঠক সম্পন্ন


কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.): ২০২৬ সালের আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও রণকৌশল খতিয়ে দেখতে মঙ্গলবার হুগলি জেলায় একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক সম্পন্ন হল। জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এদিন ‘নির্বাচন বৈঠক-২০২৬’ অনুষ্ঠিত হয়।

​এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী (আইএএস) এবং প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. জোশি। মূলত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যেই এই প্রস্তুতি মূল্যায়ন সভার আয়োজন করা হয়েছিল। বৈঠকে নির্বাচন কমিশনের সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষকদের পাশাপাশি হুগলি জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক উপস্থিত ছিলেন।

​পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠকে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার, হুগলির পুলিশ সুপার এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জেলা কো-অর্ডিনেটর। ভোট চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং বুথ স্তরে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে এদিনের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। ভোটকৌশল সংক্রান্ত বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিকগুলি পর্যালোচনা করার পাশাপাশি কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশিকাও প্রদান করা হয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 
 rajesh pande