
কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটারদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে উত্তর কলকাতা জেলার নির্বাচন আধিকারিক স্মিতা পাণ্ডে, উল্টোডাঙা থানার অন্তর্গত বাসন্তী কলোনি পরিদর্শন করেন। বুধবার দুপুরে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, অতিরিক্ত পুলিশ কমিশনার (১) দেবেন্দ্র প্রকাশ সিং, অতিরিক্ত পুলিশ কমিশনার (৪) অশেষ বিশ্বাস প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত