
কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.): আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার ২০২৬ সালের সাধারণ নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটারদের সচেতন করতে এবং ভোটদান প্রক্রিয়া আরও সহজতর করতে বুধবার একটি বিশেষ নির্দেশিকা ও প্রেস বিজ্ঞপ্তি জারি করল ভারতের নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, আজ থেকেই ভোটারদের বাড়ি বাড়ি সচিত্র ‘ভোটার ইনফরমেশন স্লিপ’ বা তথ্য সম্বলিত স্লিপ বিতরণ শুরু করার ঘোষণা করা হয়েছে।এবারের ভোটার স্লিপে সাধারণ তথ্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক ফিচার যুক্ত করেছে কমিশন। ভোটারদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের সঠিক অবস্থান, ভোটগ্রহণের তারিখ ও সময় এবং বুথের ছবিও দেওয়া থাকছে এই স্লিপে। এ ছাড়াও ভোটারদের সুবিধার্থে।কমিশন জানিয়েছে, বুথে পৌঁছে এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে অতি দ্রুত ভোটার তালিকায় ওই ব্যক্তির নাম খুঁজে বের করা সম্ভব হবে। এর ফলে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন ও ভিড় যেমন কমবে, তেমনই ভোটদানের গতিও অনেকটা বৃদ্ধি পাবে। স্লিপের উল্টোদিকে ভোটকেন্দ্রে কী করা যাবে আর কী করা যাবে না, সে বিষয়েও বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্বাচনের দিন যাতে কোনও ভোটারকে পরিচয়পত্র বা বুথ নম্বর নিয়ে সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই যুদ্ধকালীন তৎপরতায় এই স্লিপ বিলির কাজ শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত