বিজেপি আদতে দলিত বিরোধী, মন্তব্য অখিলেশের, পাল্টা কটাক্ষ গিরিরাজের
নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): নারী সংরক্ষণ বিল নিয়ে প্রতিক্রিয়ায় বিজেপির সমালোচনা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, বিজেপি আসলে দলিত ও মুসলিম বিরোধী। বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অখিলেশ বলেন, আমরা
অখিলেশ যাদব


নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): নারী সংরক্ষণ বিল নিয়ে প্রতিক্রিয়ায় বিজেপির সমালোচনা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, বিজেপি আসলে দলিত ও মুসলিম বিরোধী। বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অখিলেশ বলেন, আমরা নারীদের জন্য সংরক্ষণের বিরুদ্ধে নই, বরং যেভাবে এই বিলটি আনা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে। তারা (বিজেপি) দলিত, মুসলিম এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিরুদ্ধে। যখন আমরা ৩৩ শতাংশ সংরক্ষণের কথা বলি, তখন সঠিক সংখ্যা না থাকলে আমরা কীভাবে সংরক্ষণ দিতে পারি?

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং বলেন, সকলে মিলে এই বিলটি পাস করব। প্রস্তাবিত সীমানা নির্ধারণ বিল প্রসঙ্গে তিনি বলেন, কোনও রাজ্যের সঙ্গে কোনও বৈষম্য করা হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande