
কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): বুধবার রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রাসিখ দার (৪/২৪) এবং ভুবনেশ্বর কুমারের (৩/২৭) দুর্দান্ত বোলিংয়ের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) পাঁচ উইকেটে পরাজিত করেছে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)–কে।
এই জয়ের ফলে আরসিবি দশ ম্যাচ থেকে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। এলএসজি পাঁচ ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই রয়ে গেছে।
এদিন শুরুতে, আরসিবি অধিনায়ক রজত পাতিদার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। আরসিবি জ্যাকব ডাফির পরিবর্তে জশ হ্যাজেলউডকে দলে নেয়, অন্যদিকে এলএসজি অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে। ম্যাচে বোলাররা পার্থক্য গড়ে দিয়েছেন এবং আরসিবি এলএসজিকে ১৪৬ রানে অলআউট করে করেছে।
এলএসজি ইনিংসের শুরুতেই কনুইয়ের চোটের কারণে অধিনায়ক ঋষভ পন্থকে তারা হারায়। যদিও পন্থ ১৭–তম ওভারে ব্যাট করতে ফিরেছিলেন, তাঁর ইনিংস মাত্র দুটি বল স্থায়ী হয়েছিল।
মামুলি ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি সহজেই ২৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন বিরাট কোহলি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি