বৃহস্পতিবার আইপিএলে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংস
কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্জাব কিংসের (পিবিকেএস) মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)। চার ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে মুম্বই, অন্যদিকে পঞ্জাব চার ম্য
আজ আইপিএলে এমআই বনাম পিবিকেএস ম্যাচ, দেখে নিন দুটি দলের মুখোমুখি রেকর্ড


কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্জাব কিংসের (পিবিকেএস) মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)। চার ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে মুম্বই, অন্যদিকে পঞ্জাব চার ম্যাচে তিন জয় নিয়ে অপরাজিত রয়েছে এবং বৃষ্টির কারণে কলকাতার সঙ্গে একটি ম্যাচ বাতিল হয়েছে।

২০২৫ সালে পিবিকেএস তাদের দুটি ম্যাচেই এমআই-কে যথাক্রমে সাত ও পাঁচ উইকেটে পরাজিত করে। এর মধ্যে দ্বিতীয় জয়টি আসে কোয়ালিফায়ার-২-এ।

আইপিএলে এমআই বনাম পিবিকেএস-এর মুখোমুখি রেকর্ড:

**খেলা ম্যাচের সংখ্যা: ৩৪টি

**এমআই জিতেছে: ১৭টি

**পিবিকেএস জিতেছে: ১৬টি

**টাই: ১টি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande