
বাঁকুড়া, ১৬ এপ্রিল (হি.স.): আসন্ন নির্বাচনে জয়ের প্রার্থনা নিয়ে মহাযজ্ঞ সারলেন বাঁকুড়া জেলার তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিং বাবু। কেবল যজ্ঞই নয়, জয়ের পর উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ১০টি ‘মানত’ও রেখেছেন তিনি। বছরের প্রথম দিনে সিমলাপাল আশ্রমে আয়োজিত এই মহাযজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
তালড্যাংরা বিধানসভার পুরোহিত সমাজের উদ্যোগে সিমলাপাল আশ্রম প্রাঙ্গণে এই বিশেষ মহাযজ্ঞের আয়োজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজের নামে সংকল্প করেন। যজ্ঞকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণে কৌতূহলী জনতার ভিড় উপচে পড়ে।
ফাল্গুনী সিং বাবুর মতে, তালড্যাংরা বিধানসভা এলাকার মানুষের সমর্থন ও করা হয়েছিল। এদিন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিং বাবু মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে ভক্তিভরে যজ্ঞাহুতি দেন এবং পুরোহিতদের সঙ্গে মন্ত্রোচ্চারণ করেন। এই মহাযজ্ঞে তিনি মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন। যজ্ঞের পাশাপাশি তিনি ১০টি মানতও রেখেছেন, যা জেতার পর পূরণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই ১০ দফা মানত বা প্রতিজ্ঞা সম্বলিত একটি স্তম্ভ সিমলাপালের দলীয় কার্যালয়ে রাখা হয়েছে। এই মানতগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো—তালড্যাংরা বিধানসভা এলাকায় একটি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ, পাঁচমুড়া পেট্রোল পাম্প থেকে পত্রিব্রীজ পর্যন্ত এবং কেশরাতি থেকে ব্রজরাজপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন।
প্রার্থীর বক্তব্য, তিনি দীর্ঘকাল ধরে পুরোহিত সমাজের সঙ্গে যুক্ত, সেই সূত্রেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী ও তাঁর কাজে পুরোহিত সমাজ খুশি বলেই তাঁরা এই পুজোর আয়োজন করেছেন। তিনি বলেন, ঈশ্বরের আশীর্বাদ চাওয়া মানেই মানুষের সমর্থন চাওয়া।
এদিকে, এই মহাযজ্ঞ ও মানত নিয়ে রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে। বিরোধী দল বিজেপির কটাক্ষ, নিশ্চিত হার জেনে এখন মহাযজ্ঞ ও ঠাকুর পুজোর স্মরণ নিচ্ছেন তৃণমূল প্রার্থী। ঈশ্বর সবই জানেন যে কোনটি আসল ভক্তি আর কোনটি লোক দেখানো নাটক।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট